সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১০৪ মৃত্যু, ৮ মাসের মোট মৃত্যুকেও ছাড়াল

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এই আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে। সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। গতকাল রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৮৭২।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৭ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ১১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে ৮ জন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্ট মাসে, ৪৩ জন। আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের। আগস্ট মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬। এ মাসে এ সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...