পূর্বধলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসিতে পাস করেনি কেউ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

প্রতিষ্ঠান তিনটি হলো—খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কলেজ শাখা)  এম্বিশন মডেল কলেজ ও জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ । তবে এই প্রতিষ্ঠান তিনটিই নন এমপিও।

জেলা শিক্ষা অফিসের সর্বশেষ প্রকাশিত সংশোধিত ফলাফলের তালিকা অনুযায়ী, পূর্বধলা উপজেলায় এ বছর মোট ২ হাজার ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। তালিকায় উপজেলার পাসের হার উল্লেখ করা হয়েছে ৩৭ দশমিক ৩০ শতাংশ।

তালিকায় দেখা যায়, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এম্বিশন মডেল কলেজ ও জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

তিনটি প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...