পূর্বধলায় সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

সকাল ১১টায় উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন মরহুমের বাসভবনে আয়োজিত স্মরণসভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াত সংসদ সদস্যের সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।

স্মরণসভায় তিনি বলেন, ডা. মোহাম্মদ আলী সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে আজীবন কাজ করেছেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের আস্থা অর্জন করেন। শিক্ষা বিস্তারেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত সংসদ সদস্যের কর্মময় জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

এর আগে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।

উল্লেখ্য, আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী ২০১২ সালের ৩ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি পূর্বধলা-ধোবাউড়া আসন থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...