পূর্বধলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীর দণ্ড

শফিকুল আলম শাহীননেত্রকোনার পূর্বধলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ হোটেল মালিক ও এক মুদি ব্যবসায়ীকে মোট ৯হাজার টাকা জরিমানা করেছে।,

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের স্টেশন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক উছমান গণি এ অভিযান পরিচালনা করেন।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, তৈরীকৃত খাদ্যের প্যাকেটে মোড়ক ও মূল্য তালিকা না থাকায় স্টেশন বাজারের হোটেল মালিক ফারুক মিয়াকে ৪হাজার, প্রদীপ মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রদীপকে ৩হাজার ও হাসিম স্টোরের মালিককে ২হাজার টাকা জরিমানা করেন।,




 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...