পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস উদযাপন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচরণ ও আলোচনা সভা, ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।,


চিত্রাঙ্কন প্রতিযোগিতা,প্রতীকী বø্যাকআউট, ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। 


গুরুত্তপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জ্বা। 


আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও বিডিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগিত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন।


মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।, 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। ,


শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযুদ্ধাগণের সংবর্ধনা এবং ইফতার মাহফিল ও উপজেলা হাসপাতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।,  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...