পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় ধানকাটা শ্রমিকের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার পূর্বধলায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুদু মিয়া (৫৫) নামের এক  ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  নিহত দুদু মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকীডোয়ারী গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে।  এ ঘটনায় পুলিশ মজিবর, ফিরোজ মিয়া, তারা মিয়া ও শফিকুল নামের ৪জনকে আটক করেছে।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (১৯এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে সানকীডোয়ারী গ্রামের নাজিম উদ্দিন স্থানীয় দুধি বাজারে ধানকাটা শ্রমিক দুদু মিয়ার কাছে আসেন তার বোরো ধান কাটাতে। দুদু মিয়া কাঠা প্রতি ৮শ’ টাকা মজুরী চাইলে ক্ষেপে যান নাজিম উদ্দিন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দুদু মিয়া বাড়ি যাওয়ার পথে নাজিম উদ্দিনের লোকজন তার গতিরোধ করে লোহার পাইপ দিয়ে দুদু মিয়ার মাথায় আঘাত করে।  স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা  যান।


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে  হস্তান্তর করা হবে।  এ দিকে শ্রমিক দুদু মিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।  আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...