বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় পাঁচ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) ও তানভীর হোসেন ওরফে সাগর (২৫)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এই পোস্টটি শেয়ার করুন

