নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনায় সাত হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল আজ সকালে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মোটরসাইকেলে থাকা ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকালে ওই দুজনকে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। লসমাজকে মাদকমুক্ত করতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...