এই মাত্র পাওয়া

দুর্গাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে কিশোরী উদ্ধার, আটক ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টাকালে এক কথিত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হওয়া কিশোরীকেও উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের চেষ্টার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়নের ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস সংলগ্ন ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ থেকে এক কিশোরীকে অবৈধভাবে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির নাম সিলভার চাকমা। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরীর নাম রাত্রি সরকার (১৪)। তার বাড়িও একই উপজেলার বরইগঞ্জ এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিলভার চাকমার সহায়তা নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...