মোহনগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ আটক খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বড়কাশিয়া এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন খোকন মিয়াকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালতে খোকন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত খোকন মিয়া উপজেলার মানশ্রী গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত খোকন মিয়াকে থানার হেফাজতে রাখা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হবে।
এই পোস্টটি শেয়ার করুন

