পূর্বধলায় স্বাস্থ্য সহকারীর বাসায় দুর্ধর্ষ চুরি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাসার মালিকের অনুপস্থিতির সুযোগে অভিনব কৌশলে ঘরের তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। এ সময় আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের আমতলা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলামের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভূক্তভোগি শফিকুল ইসলাম জানান, তার পরিবারসহ তিনি রাত ১১টার দিকে ঘরে তালা দিয়ে শ্বশুরালয়ে বেড়াতে যান। পরদিন ভোরে বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের মূল দরজার তালা পাশের এক ভাড়াটিয়ার বারান্দার গেইটে  লাগানো রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...