অভিনয়ে নতুন স্বর্ণসময় পার করছেন দীপা খন্দকার

অভিনয় জীবনের অন্যরকম এক সুন্দর সময় পার করছেন দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী সম্প্রতি দীপা খন্দকার জানান, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত তন্ময় সূর্য পরিচালিত সিনেমা ‘হাঙ্গর’।
আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলের জন্য তিনি অভিনয় করেছেন আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’ এবং চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ নাটকে।

গতকাল থেকে আজ পর্যন্ত তিনি ব্যস্ত রয়েছেন ইমরোজ শাওন পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘স্টোরি অ্যাবাউট ইউ অ্যান্ড মি’-এর শুটিং নিয়ে। এরপর মীর সাব্বির ও মহিমদুল মহিমের আরও দুটি নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

দীপা খন্দকার বলেন, “সাম্প্রতিক সময়ে আমার অভিনীত প্রায় প্রতিটি নাটকের জন্যই দর্শকের অসাধারণ সাড়া পেয়েছি। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘ফুফু’ চরিত্রে অভিনয়ের জন্য দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই কল্পনার বাইরে ছিল। দর্শক একটি চরিত্রকে এতটা আপন করে নিতে পারে, সেটা নতুন করে উপলব্ধি করেছি। এজন্য আমি দর্শক, নির্মাতা ও সহশিল্পীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আগামী ঈদে ‘হাঙ্গর’ সিনেমাসহ আরও বেশ কিছু সুন্দর গল্পের নাটক প্রচারে আসবে। এখন পর্যন্ত যেসব নাটকে অভিনয় করেছি, প্রতিটির গল্পই অসাধারণ। সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ ও আফজাল হোসেনের মতো গুণী মানুষদের পেয়েছি। তারা প্রত্যেকেই অভিনয়ের একেকটি পাঠশালা। তাদের কাছ থেকে এখনও অনেক কিছু শেখার আছে। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই, নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই। নতুন নির্মাতাদেরও ধন্যবাদ, যারা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন।”

এদিকে, গত ৮ মে অনুষ্ঠিত ‘বাইফা অ্যাওয়ার্ড’-এ ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেন দীপা খন্দকার।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...