পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ৭ ট্রাকচালককে ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও পাথর বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত সাত ট্রাকচালককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে পরিবহন করা বালু ও পাথরের বৈধ কাগজপত্র যাচাই শেষে শনিবার (২৭ জুন) বিকেলে জব্দ করা ট্রাকগুলো ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

এর আগে শুক্রবার দিবাগত রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বালু ও পাথরবোঝাই সাতটি ট্রাক আটক করে পূর্বধলা থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৬ ধারায় অতিরিক্ত বোঝাইয়ের দায়ে ট্রাকচালকদের জরিমানা করা হয়।,

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালকেরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিলীপ চন্দ্র গোপ (৫১), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শামসুল হক (৪৫), রেজওয়ান মাহমুদ সামী ওরফে লাদেন (২১), সাইদুল ইসলাম (২৮), ওবায়দুল হক (২৪), ইয়াসিন (২২) এবং আকিক (১৯)।,

প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বহনের পাশাপাশি পরিবহন করা বালু বৈধভাবে উত্তোলন করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ট্রাকগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বালুর বৈধতা-সংক্রান্ত প্রয়োজনীয় নথি পাঠানো হলে তা যাচাই করে শনিবার বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

সংযুক্ত সরকারি নথি অনুযায়ী, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশে বালুর সঙ্গে উপজাত (By Product) হিসেবে উত্তোলিত নুড়ি পাথর ও সাধারণ পাথর বিক্রয়ের লক্ষ্যে অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। নিলামের শর্ত অনুযায়ী নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নুড়ি পাথর ও সাধারণ পাথর অপসারণের অনুমতি দেওয়া হয়। ওই নথির ভিত্তিতেই আটক ট্রাকগুলোতে থাকা বালু ও পাথরের বৈধতা নিশ্চিত হয়।,’

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, "অতিরিক্ত বোঝাই করে বালু পরিবহন করায় ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন করা বালুর বৈধতা নিয়েও সন্দেহ থাকায় সেগুলো যাচাইয়ের জন্য আটক রাখা হয়েছিল। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর বালু বৈধ বলে নিশ্চিত হওয়ায় শনিবার বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, পাঁচটি বড় ট্রাককে ২০ হাজার টাকা করে এবং দুটি মিনি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু পরিবহন এবং সড়কে অতিরিক্ত বোঝাই যান চলাচল রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।,'

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...