পূর্বধলায় বিএনপি নেতাদের উদ্যোগে সড়ক সংস্কার, জনমনে স্বস্তি
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা রেলস্টেশন থেকে পূর্বধলা বাজারগামী সড়কের দীর্ঘদিনের চলাচল-অনুপযোগী ভাঙা অংশের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। বিএনপি নেতাদের উদ্যোগে বাস্তবায়িত এ সংস্কারকাজে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. সাইদুর রহমান তালুকদারের তত্ত্বাবধানে শনিবার (৬ জুন) দুপুরে সড়কটির মেরামত কার্যক্রম পরিচালিত হয়। জারিয়া ইউনিয়নের কৃতিসন্তান আলহাজ আব্দুল লতিফ তালুকদার (আল্লাদ) নিজস্ব অর্থায়নে এ সংস্কারকাজ বাস্তবায়ন করেন।,দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমকে সামনে রেখে সড়কটিতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সংস্কারকাজ শেষ হওয়ায় বর্তমানে সড়কটিতে যান চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এ উদ্যোগের ফলে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়রা বলেন, বিএনপি নেতাদের এ জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তারা ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।,
এই পোস্টটি শেয়ার করুন

