এই মাত্র পাওয়া

পূর্বধলায় নবাগত ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ইস্যুতে আলোচনা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনওর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান উপস্থিত ছিলেন।

বৈঠকে উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান বলেন, “পূর্বধলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে প্রশাসন, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।,

ইউএনও শফিকুল ইসলাম বিএনপি নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং জনভোগান্তি কমাতে দায়িত্বশীলভাবে কাজ করার আশ্বাস দেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, বিএনপির সদস্য ফরহাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...