পূর্বধলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নেত্রকোনা জেলা বন সম্প্রসারণ কেন্দ্র, বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।,কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫০০টি গাছের চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়।,
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।,’
এই পোস্টটি শেয়ার করুন

