নেত্রকোনায় কিশোরীদের আয় বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে কিশোরীদের আয় বৃদ্ধির লক্ষ্যে হাঁস ও মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার পানুর এলাকায় অবস্থিত ব্র্যাক এরিয়া অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কিশোরীদের ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৯ জন কিশোরী অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ দেন মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১২ জনকে ২০টি করে মুরগির বাচ্চা এবং বাকি ১৭ জনকে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হবে। এর মাধ্যমে তারা বাস্তবভাবে হাঁস-মুরগি পালন শুরু করে আয়মুখী কার্যক্রমে যুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মোহনগঞ্জ অফিসের এরিয়া ম্যানেজার (দাবি) সাবিত্রী সাহা, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার এবং ব্র্যাক মোহনগঞ্জ অফিসের শাখা ব্যবস্থাপক সুরাইয়া আক্তার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মোহনগঞ্জ উপজেলা কর্মকর্তা সোমা আক্তার।

বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...