ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পূর্বধলার তানজিল আহমেদ

রাজধলা ডেস্ক: ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলার কৃতি সন্তান তানজিল আহমেদ তালুকদার। তিনি পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য ও ৭ নম্বর আগিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন তালুকদারের ছোট ছেলে।

তানজিল আহমেদ তালুকদার বর্তমানে Ananda Mohan College-এর অর্থনীতি বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী। ক্যাম্পাসে একজন সুবক্তা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ছাত্রনেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। বিনয়ী ও নম্র আচরণের কারণে শিক্ষক ও কর্মচারীদের কাছেও তিনি প্রিয়মুখ।

প্রায় এক বছর আগে ঘোষিত আনন্দ মোহন কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তানজিল। দায়িত্ব পালনে দক্ষতা, সাংগঠনিক সফলতা এবং শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তার কারণে তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তানজিল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। এছাড়া ATN Bangla-এর ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়া আনন্দ মোহন কলেজ দলের দলনেতা ছিলেন তিনি। জাতীয় পর্যায়ের এই বিতার্কিক বর্তমানে আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, আনন্দ মোহন কলেজে অধ্যয়নরত Netrokona District জেলার ১০ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আনন্দ মোহন কলেজ-এর সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর তানজিল আহমেদ তালুকদার বলেন, “একজন দেশপ্রেমিক শিক্ষার্থী হিসেবে সংকট ও সংগ্রামের প্রতিটি মুহূর্তে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করব। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দল থেকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দল ও দেশের স্বার্থে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...