এই মাত্র পাওয়া

কেন্দুয়ায় সাবেক ছাত্রলীগ নেতা দোলন গ্রেপ্তার

রাজধলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ হোসেন তালুকদার দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৬ জুন) গভীর রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ হোসেন তালুকদার দোলন কেন্দুয়া পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দোলন একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এই ঈদে বাড়িতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেন, রিয়াদ হোসেন তালুকদার দোলন একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...