এই মাত্র পাওয়া

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া উপজেলার জালশুকা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় ও এসআই আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ মিয়াকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পূর্বধলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...