কলমাকান্দায় বাবুল মিয়া হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত বাবুল মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হাবিবুর রহমান ভান্ডারী (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (২২ জুন) দুপুরে  র‌্যাব-১৪-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে ২০২৬ সকাল ৯টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সেদিন সকালে নিহত বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম স্থানীয় মাঠে ধান কাটতে গেলে অভিযুক্তদের সঙ্গে পূর্বের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধান কাটার কাচি দিয়ে সিরাজুল ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।,

ছেলের চিৎকার শুনে বাবুল মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে অভিযুক্তরা তার ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় পেনাল কোডের ৩২৩/৩২৪/৩০২/৩০৭/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ: ১৮ মে ২০২৬)।

ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ২১ জুন ২০২৬ দুপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল র‌্যাব-১, উত্তরা ঢাকার সহায়তায় ডিএমপির দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম পলাতক আসামি হাবিবুর রহমান ভান্ডারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।,'

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...