পূর্বধলায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় চার কেজি গাঁজাসহ ইউনুস খান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত ইউনুস খান উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়ণপুর গ্রামের মৃত আছির খানের ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেইডিং টিম উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়ণপুর গ্রামে ইউনুস খানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার ঘরে তল্লাশি করে ঘর থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি পোটলা থেকে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, এ ঘটনায় ইউনুস খানের বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...