প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দুই বছরের প্রেমের সম্পর্ক। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক মাদরাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

পরিবারের সদস্যরা নাঈমকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে নাঈমের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়। তবে এরই মধ্যে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের কেনাকাটা করতে ওই তরুণী স্থানীয় বাজারে এলে নাঈম বিষয়টি জানতে পারে। পরে সোমবার রাতে ওই তরুণী নাঈমকে বিয়ে করতে পারবে না বলে জানায়। এরপর নাঈম হতাশ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের দাবি।,

নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, “কিছুদিন আগে আমরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলে এসেছিলাম। গত পরশু আমার ভাই মেয়েটিকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে। পরে গতকাল রাতে মেয়েটি তাকে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি জানতে পেরে আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে।”

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...