পূর্বধলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ শেখ, বিএনপি নেতা ডা. আব্দুল লতিফ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, ফরহাদ খান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রিপন মাহমুদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো।
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের নেতৃত্বেও পৃথকভাবে শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

