পূর্বধলায় প্রশাসনিক কর্মকর্তা শহিদুল আলম মামুনকে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল রাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন পূর্বধলা উপজেলার ৮নং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল আলম মামুন।

রোববার (১৭ মে)  বিকালে পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রাম আদালতের সামগ্রিক কার্যক্রমে দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর বদিউজ্জামান বাদলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে তাসনীন জাহান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। শহিদুল আলমের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় এ ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। এ ধরনের স্বীকৃতি অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় মো. শহিদুল আলম মামুন বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ব পালনের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এ সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনসেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে চাই।”

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...