দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পূর্বকন্ঠ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্যমতে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

একই সময়ে সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের সংক্রমণে এখন পর্যন্ত ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৩৫০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।

অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ৯৩৭ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিনে জানানো হয়েছে, দেশব্যাপী এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন রোগী।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...