পূর্বধলায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর আয়োজনে মঙ্গলবার (১৯ মে) উপজেলা সদরের পূর্বধলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী এবং কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ উন-নাহার-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...