পূর্বধলায় কীটনাশক পানে চা-ব্যবসায়ীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কীটনাশক পানে আব্দুর রাশিদ (৬০) নামে এক চা-ব্যবসায়ী মারা গেছেন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

নিহত রাশিদ উপজেলার বৈরাটি ইউনিয়নের দারিয়াকোনা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি স্থানীয় মহিমা বাজারে একটি চা-য়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে তিনি সবার অজান্তে কীটনাশক পান করে মহিমা বাজারের পূর্বপাশে রাস্তায় পড়ে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি জানান, খবর পেয়ে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে গৌরীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...