ঘাগড়া ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান তালুকদার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রত্যাশী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. মিজানুর রহমান তালুকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও বাচ্চু তালুকদারের ছেলে মিজানুর রহমান তালুকদার প্রচারণাকালে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার করছেন।

তিনি বলেন, নির্বাচনের আগেও ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়ক সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এছাড়া কালিহর নদীর ওপর বিলজোড়া-ঘাট এলাকায় একটি সেতু নির্মাণ এবং কালিহর সানকিডুয়ারী এলাকায় আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে তিনি দাবি করেন।

মিজানুর রহমান তালুকদার আরও জানান, দরিদ্র মানুষের বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড প্রাপ্তিতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায় তিনি কাজ করে আসছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, “দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করব। পাশাপাশি মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিয়ে ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করব।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মিজানুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাদের আশা, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...