নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার পূর্বধলা থানার হাবিবুর রহমান
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা, তদন্তে সাফল্য এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ করে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা এবং জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে অসাধারণ ভূমিকা রাখায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
একই সভায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তে দক্ষতা ও সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এছাড়া পূর্বধলা থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদ এবং কনস্টেবল নাহিদ হাসান খান বিশেষ পুরস্কারে ভূষিত হন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “এ স্বীকৃতি শুধু আমার একার নয়, পূর্বধলা থানার পুরো টিমের। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সাধারণ মানুষের সহযোগিতার কারণেই গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে কাজ করে যাব।”
উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ হাবিবুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, একাধিক চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার সফল তদন্ত, পলাতক আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনয়নের মাধ্যমে প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে পূর্বধলা থানার সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

