পূর্বধলায় জুলাই শহিদ দিবস পালিত, শহিদদের আদর্শে দেশ গঠনের আহ্বান
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।আলোচনা সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, আহমদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বধলা উপজেলা আমির মাহফুজুল হক খান, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, উপজেলা এনসিপির আহ্বায়ক আনোয়ার হোসেন কাজল, জুলাই আন্দোলনের শহিদ রমজান আলীর ছেলে মো. কামাল হোসেন এবং গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, "জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দায়িত্বশীলতা, ঐক্য ও জনসেবার মানসিকতা নিয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।"

