দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও মাদক থেকে দূরে রাখার প্রত্যয়ে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলার ২ নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দেবথৈল খেলার মাঠে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ফারংপাড়া একাদশের সঙ্গে ইউনাইটেড এফসির লড়াই হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলায় মেতে ওঠে। নির্ধারিত সময়ে উভয় দল গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ০-০ গোলে ম্যাচটি ড্র হয়।

খেলার পুরো সময় দর্শকদের মাতিয়ে রাখেন ধারাভাষ্যকার মোহাম্মদ নজরুল। তাঁর প্রাণবন্ত ও সাবলীল ধারাভাষ্যে মাঠের পরিবেশ হয়ে ওঠে আরও উৎসবমুখর। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ। বিশেষ অতিথি ছিলেন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান ও যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম। এছাড়া পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১০টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী ম্যাচে কোনো দল গোলের দেখা না পেলেও খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...